৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় লাগা ভয়াবহ আগুন ৪ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের ব্যাপ্তি ও তীব্রতা বৃদ্ধি পাওয়ায় তা নেভাতে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ও সেনাবাহিনীর ৩টি ইউনিট। তাদের সাথে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে গাজীপুর সিটি করপোরেশন।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৪:১১